Messenger এর অর্ডার মেসেজ কপি করে পেস্ট করুন। নাম, ফোন, ঠিকানা, থানা, জেলা আর দাম অটো বের হবে — একসাথে শত শত পার্সেল এক ক্লিকে, প্রতিটা কাস্টমারের ফ্রড চেক সহ।
রাকিব হাসান 017XX-XXXXXX, জেলা,ঢাকা থানা,সাভার বাসা ১২, পূর্ব পাড়া, নতুন বাজারের পাশে টোটাল এমাউন্টও ৪৫০ টাকা
হাতে টাইপ করার ঝামেলা আর ভুল ঠিকানা — দুটোই শেষ।
যেকোনো স্টাইলের অর্ডার — বাংলা, ইংরেজি, নামঃ/ফোনঃ লেবেল সহ বা ছাড়া, এক লাইনে বা অনেক লাইনে। একজন কাস্টমারের একাধিক প্রোডাক্ট হলে দাম যোগ হয়ে এক পার্সেল।
৬৪ জেলা আর ঢাকার এলাকা চিনে নেয়, ঠিকানার শেষে থানা ও জেলা যোগ করে দেয় — Steadfast আর রাইডার সহজে খুঁজে পায়।
পাঠানোর আগেই দেখুন কাস্টমার আগে কতবার পার্সেল ফেরত দিয়েছে, ফেক নাম্বার, একদিনে অনেক অর্ডার — ফেক অর্ডারে টাকা বাঁচান।
টেক্সট ফাইল বা পেস্ট — একবারে ২০০০ পর্যন্ত অর্ডার। প্রিভিউতে সব চেক ও এডিট করে এক ক্লিকে Steadfast এ।
ফোন থেকেই 📋 Paste বাটনে অর্ডার, তারপর Send। কম্পিউটার লাগবে না।
পার্সেল আপনার Steadfast অ্যাকাউন্টেই যায় — ডেলিভারি চার্জ আর পেমেন্ট আগের মতোই। API key এনক্রিপ্ট করে রাখা হয়।
সাইনআপ থেকে প্রথম পার্সেল — ১০ মিনিটের কাজ।
শুধু নাম, ইমেইল আর পাসওয়ার্ড — সাথে সাথে লগইন।
Steadfast প্যানেলের API সেকশন থেকে API Key আর Secret Key পেস্ট করুন।
প্ল্যান বেছে bKash এ Send Money করুন, TrxID দিন। ভেরিফাই হলেই ক্রেডিট যোগ হয়।
অর্ডার পেস্ট করুন, প্রিভিউ দেখে এক ক্লিকে সব পার্সেল তৈরি।
কোনো লুকানো চার্জ নেই। প্ল্যান ১ মাস চলে।
আপনি যে পার্সেল Steadfast এ পাঠিয়েছেন, সেগুলোর ডেলিভারি স্ট্যাটাস পোর্টালের অর্ডার লিস্টে দেখা যায়।
ConvaiBD কাস্টমারের জন্য আলাদা ট্র্যাকিং সাইট নয়। স্ট্যাটাস আপনার নিজের Steadfast অ্যাকাউন্ট থেকে আসে, এবং শুধু আপনার পাঠানো পার্সেলের জন্য। ডেলিভারি বা বাতিল হওয়ার আগে স্ট্যাটাস প্রায় ৩ ঘণ্টা পরপর আপডেট হয়। প্রতিটি স্ট্যাটাসের বাংলা মানে কুরিয়ার স্ট্যাটাস পেজে লেখা আছে।
আর কিছু জানার থাকলে WhatsApp এ মেসেজ দিন।
হ্যাঁ। পার্সেল আপনার নিজের Steadfast মার্চেন্ট অ্যাকাউন্টে তৈরি হয়। Steadfast প্যানেলের API সেকশন থেকে API Key আর Secret Key নিয়ে কানেক্ট করবেন। API সেকশন না পেলে Steadfast সাপোর্টকে API চালু করতে বলুন।
না। ConvaiBD শুধু আপনার অনুমোদিত অর্ডার Steadfast এ পার্সেল তৈরি করে — আপনার মার্চেন্ট অ্যাকাউন্টেই। ড্যাশবোর্ডে Steadfast ওয়ালেট ব্যালেন্স দেখানো হয় না। Key সার্ভারে এনক্রিপ্ট করে রাখা হয়। বিস্তারিত: /blog/steadfast-api-key-safe-convaibd-courier
সঠিক টুলে হ্যাঁ — Key এনক্রিপ্টেড, পুরো Key আবার দেখানো হয় না, যেকোনো সময় Disconnect। পার্সেল ConvaiBD এর কুরিয়ারে যায় না। গাইড: /blog/steadfast-merchant-connect-without-fear-bangladesh
লগইন করে প্ল্যান বেছে নিন, bKash অ্যাপ থেকে 01516597457 নাম্বারে Send Money করুন, তারপর SMS এর Transaction ID (TrxID) দিন। আমরা ভেরিফাই করলেই প্ল্যান চালু — সাধারণত কয়েক ঘন্টার মধ্যে।
অ্যাকাউন্ট খুলে Steadfast কানেক্ট আর অর্ডার পেস্ট করে প্রিভিউ দেখা যাবে। পার্সেল Steadfast এ পাঠাতে প্ল্যান লাগবে।
যে অর্ডার সফলভাবে Steadfast এ তৈরি হয়েছে সেটাই ১টা পার্সেল। ব্যর্থ বা বাদ দেওয়া রো গণনা হয় না। সফলভাবে পাঠানোর পর লিস্ট থেকে ডিলিট করলেও সেটা গণনায় থাকে। প্রতি মাসের ১ তারিখে নতুন করে গণনা শুরু হয়।
নাম, ফোন, ঠিকানা, থানা, জেলা, দাম — বাংলা বা ইংরেজি, লেবেল সহ বা ছাড়া, যেকোনো স্টাইলে লেখা থাকলেও বের করে। পাঠানোর আগে প্রিভিউতে সব দেখা ও এডিট করা যায় — কিছু বাদ পড়লে লাল দেখাবে, তাই ভুল পার্সেল যায় না।
ConvaiBD এর সব সেলারের পার্সেলের ডেলিভারি ফলাফল থেকে কাস্টমারের সফল ও ফেরত সংখ্যা দেখায়। শুধু সংখ্যা দেখায়, কোন সেলার পাঠিয়েছে সেটা দেখায় না। সাথে ফেক-টাইপ নাম্বার, একদিনে অনেক অর্ডার এবং খুব ছোট ঠিকানাও ধরে।
লগইন করে কুরিয়ার পোর্টালের অর্ডার লিস্টে। স্ট্যাটাস আপনার নিজের Steadfast অ্যাকাউন্ট থেকে আসে। সাধারণ স্ট্যাটাস: in_review (রিভিউ), pending (অপেক্ষমাণ), hold (হোল্ড), delivered (ডেলিভারি হয়েছে), partial_delivered (আংশিক ডেলিভারি), cancelled (বাতিল)। এটা কাস্টমারের পাবলিক ট্র্যাকিং সাইট নয় — শুধু আপনি যে পার্সেল পাঠিয়েছেন। বিস্তারিত ব্যাখ্যা কুরিয়ার স্ট্যাটাস পেজে আছে।
না। ConvaiBD AI Chatbot এর চালু প্ল্যান থাকলে Courier ফ্রি, আনলিমিটেড পার্সেল। একই ইমেইল-পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
এখন Steadfast। Pathao শীঘ্রই আসছে।