100 free messages for every new account. Try ConvaiBD on your own Facebook Page before you pay.
নতুন অ্যাকাউন্টে ১০০টি মেসেজ সম্পূর্ণ ফ্রি -- টাকা দেওয়ার আগে নিজের পেজে চালিয়ে দেখুন।
Common Mistakes New Facebook Shop Owners Make with Customer Replies
1. Taking Too Long to Reply
When a customer comments 'Price?' or sends an inbox message, they are ready to buy right then. If you take two hours to respond, they have already scrolled to a competitor's page and placed an order. Online shoppers have zero patience.
To fix this, treat your Facebook inbox like a physical shop door. Quick replies capture impulsive buying energy before the customer loses interest or gets distracted by another post.
১. রিপ্লাই দিতে অনেক দেরি করা
কোনো কাস্টমার যখন পোস্টে 'দাম কত?' লিখে কমেন্ট করেন বা ইনবক্সে মেসেজ দেন, তখন তাদের কেনার মানসিকতা সবচেয়ে বেশি থাকে। আপনি যদি দুই ঘণ্টা পর রিপ্লাই দেন, ততক্ষণে তারা অন্য কোনো পেজ থেকে অর্ডার করে ফেলেছে। অনলাইনে কেনাকাটা করা মানুষের এখন আর ধৈর্য নেই বললেই চলে।
এই সমস্যার সমাধান হলো আপনার ফেসবুক ইনবক্সকে একটি ফিজিক্যাল দোকানের দরজার মতো ভাবা। দ্রুত রিপ্লাই দিলে কাস্টমার অন্য কোথাও চলে যাওয়ার আগেই তার মনোযোগ আকর্ষণ করা সম্ভব।
2. Replying 'Inbox Sent' on Comments
Many page owners reply to public price inquiries with 'Inbox sent.' This creates friction. The customer now has to open their message requests folder, find your filtered message, and reply back. Every extra step loses potential buyers.
Instead, state the price publicly right in the comment reply, and then invite them to the inbox to share their address and phone number. Transparency builds instant trust.
২. কমেন্টে 'ইনবক্স চেক করুন' লিখে রাখা
অনেকেই পাবলিক কমেন্টে দাম না লিখে শুধু 'ইনবক্স চেক করুন' লিখে রাখেন। এতে কাস্টমারের জন্য ঝামেলা তৈরি হয়। তাকে এবার মেসেজ রিকোয়েস্ট চেক করে আপনার মেসেজ খুঁজে বের করতে হয়। যত বেশি ধাপ পার হতে হবে, কাস্টমার তত সহজে হারিয়ে যাবে।
এর বদলে কমেন্টেই সরাসরি দাম জানিয়ে দিন এবং তারপর ঠিকানা ও ফোন নম্বর নেওয়ার জন্য ইনবক্সে আমন্ত্রণ জানান। পণ্যের দাম পরিষ্কারভাবে জানালে মানুষের ভরসা দ্রুত বাড়ে।
3. Being Vague About Delivery and Stock
A buyer asks, 'Is this available in red?' and the owner replies, 'Yes, available.' But they forget to mention delivery charges inside Dhaka versus outside Dhaka, or when the next shipment arrives.
This leads to a endless back-and-forth conversation just to figure out basic logistics. Clear, upfront answers save hours of messaging time and make the buyer feel confident.
৩. ডেলিভারি ও স্টক নিয়ে স্পষ্ট তথ্য না দেওয়া
একজন ক্রেতা জিজ্ঞেস করলেন, 'এটা কি লাল রঙে হবে?' আর পেজ থেকে উত্তর এলো, 'হ্যাঁ, আছে।' কিন্তু ঢাকার ভেতরে ও বাইরের ডেলিভারি চার্জ কত বা পার্সেল পৌঁছাতে কতদিন লাগবে, তা আর বলা হলো না।
এর ফলে শুধু সাধারণ কিছু তথ্য জানার জন্যই বারবার মেসেজ চালাচালি করতে হয়। শুরুতেই পরিষ্কার তথ্য দিলে ঘণ্টার পর ঘণ্টা চ্যাট করার ঝামেলা কমে এবং ক্রেতাও নিশ্চিতভাবে অর্ডার করতে পারেন।
4. Missing Order Details During Late-Night Chats
In Bangladesh, a huge portion of Facebook orders happen late at night when people are relaxing at home. Shop owners often chat, agree on a price, and say 'Okay, sending tomorrow morning.' But they forget to write down the exact size, color, phone number, or full address.
Morning comes, the chat is buried under twenty new notifications, and the order gets messed up or forgotten entirely.
৪. রাতের চ্যাটে অর্ডারের সঠিক তথ্য মিস করা
বাংলাদেশে ফেসবুক অর্ডারের একটা বড় অংশ হয় গভীর রাতে, যখন মানুষ বাসায় আরাম করে মোবাইল চালায়। ব্যবসায়ীরা চ্যাট করেন, দাম ঠিক করেন এবং বলেন 'ঠিক আছে, কাল সকালে পাঠিয়ে দিচ্ছি।' কিন্তু কাস্টমারের সঠিক সাইজ, রঙ, ফোন নম্বর বা পূর্ণাঙ্গ ঠিকানা নোট করতে ভুলে যান।
সকালবেলা নতুন বিশটি নোটিফিকেশনের নিচে সেই চ্যাট হারিয়ে যায় এবং অর্ডারটি ভুল হয় বা বাদ পড়ে যায়।
5. Failing to Handle Negotiations Consistently
Bargaining is a normal part of shopping in Bangladesh, even online. However, if multiple people manage the Facebook page, one person might give a heavy discount while another refuses outright. This inconsistent pricing damages your brand's credibility.
Setting a firm bottom line for everyone on the team ensures that customers get fair treatment without eating into your profit margins.
৫. দরদাম ঠিকমতো মেইনটেইন না করতে পারা
অনলাইনে হোক বা দোকানে, দরদাম করা আমাদের কেনাকাটার একটা স্বাভাবিক অংশ। কিন্তু পেজ যদি একাধিক মানুষ চালান, তবে দেখা যায় একাজন বেশি ডিসকাউন্ট দিচ্ছেন আর অন্যজন দিচ্ছেন না। এভাবে দামের অসঙ্গতি দেখলে পেজের ওপর কাস্টমারের আস্থার ঘাটতি হয়।
টিমের সবার জন্য নির্দিষ্ট ডিসকাউন্ট বা দামের লিমিট ঠিক করে রাখলে এই সমস্যা এড়ানো যায় এবং লস না করেই কাস্টমারকে সামলানো সম্ভব।
Frequently asked questions / সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন
Why do customers leave if I reply late on Facebook?
Online shoppers browse multiple pages at once. If your reply takes too long, they simply buy from a competitor who answered faster.
ফেসবুকে একটু দেরি করে রিপ্লাই দিলে কাস্টমার চলে যায় কেন?
অনলাইন ক্রেতারা একসময়ে কয়েকটি পেজ ঘুরে দেখেন। আপনি দেরি করলে তারা সাথে সাথে অন্য পেজ থেকে কিনে নেয়।
Is it bad to write 'Inbox sent' for price inquiries?
Yes, it adds an extra step for the buyer and often frustrates them. Putting the price openly builds trust and speeds up the sale.
দাম জানতে চাইলে কমেন্টে 'ইনবক্স চেক করুন' লেখা কি খারাপ?
হ্যাঁ, এতে ক্রেতার জন্য কাজটা কঠিন হয়ে যায়। কমেন্টে সরাসরি দাম বলে দিলে ভরসা বাড়ে এবং বিক্রি দ্রুত হয়।
How can I manage late-night orders without losing details?
Always make it a habit to copy and paste customer details into a dedicated notebook or use an automated system that collects address and phone numbers instantly.
রাতের বেলা অর্ডারের তথ্য কীভাবে নিরাপদে নোট করব?
খাতা-কলমে সাথে সাথে কাস্টমারের তথ্য লিখে রাখুন অথবা এমন সিস্টেম ব্যবহার করুন যা নিজে থেকেই ঠিকানা ও ফোন নম্বর সংগ্রহ করে নেয়।
How do I stop my team from giving different discounts?
Set clear pricing rules and minimum acceptable prices for every product so everyone on your page replies with the same policy.
আমার পেজে সবাই যেন এক দামে জিনিস বিক্রি করে, তা কীভাবে নিশ্চিত করব?
প্রতিটি পণ্যের জন্য সর্বনিম্ন কত রাখা যাবে তার একটা নির্দিষ্ট সীমা বা নিয়ম ঠিক করে দিন, যেন সবাই সেটাই মানে।
See it running on a real Facebook Page. আপনার ফেসবুক পেজে এখনই চালু করুন।
Get started with ConvaiBD